
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা ইমাম সমিতির উদ্যোগে ইমাম সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা ইমাম সমিতির পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য মোঃ আইনুল হক কে সংবর্ধনা প্রদান শেষে ইমাম সমিতির সভাপতি ও উপজেলা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ আব্দুল ওহাবের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোঃ আইনুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, সাবেক সভাপতি স ম আফসার আলী, সাবেক সেক্রেটারি আমিনুর রহমান টুটুল, সাবেক সহ-সভাপতি পৌর সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, মাওলানা আব্দুস সালাম ওসমানী।
সম্মেলনে উপজেলার বিভিন্ন মসজিদের ৪ শতাধিক ইমাম অংশগ্রহণ করেন। শেষে অসচ্ছল ইমাম ও মুয়াজ্জিনদের হাতে সমিতির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।




