
অতিরিক্ত কীটনাশক প্রয়োগে ফসলের উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য ঝুঁকিতে করছেন কৃষক। ক্ষতি হচ্ছে পরিবেশ ও প্রকৃতির। এসব পরিস্থিতি সামাল দিতেই যৌক্তিক মাত্রায় কীটনাশক প্রয়োগ করতে হবে। কৃষি উদ্যোক্তা, কীটনাশক ব্যবসায়ী ও কৃষকদের এমন বার্তা দিলেন কৃষি কর্মকর্তারা।
আজ শনিবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে যৌক্তিক বালাইনাশক ব্যবহার নিশ্চিতকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদেরকে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার এবং বালাইনাশক বিষয়ক আইন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ প্রদান করেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জীব কুমার গোস্বামী, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিউর রহমান।
অনুষ্ঠানের কৃষি উদ্যোক্তা, কৃষক, কীটনাশক বিক্রেতা এবং বালাইনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।




