
নীলফামারীর ডোমারে ভোক্তা অধিকারের সতর্কতা মূলক অভিযানে ৪টি দোকানে অভিযান চালিয়ে ৪হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩টি হোটেল ও একটি গরুর মাংসের দোকান।
সোমবার সকালে ডোমার উপজেলা পরিষদ মোড়ে অভিযানে নেতৃত্ব দেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তম্বী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সেনেটারী ইন্সপেক্টর অজয় চন্দ্র রায়।
উপজেলা পরিষদ মোড়ে অবস্থিত খায়রুলের হোটেল, আব্দুর রহিমের হোটেল ও আব্দুর রশিদের হোটেল এবং মাংস বিক্রেতা রফিকুল ইসলামের দোকানে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও পরিস্কার পরিছন্নতা না থাকায় সতর্কতা মূলক ৪হাজার টাকা জরিমানা আদায় করা হয়।




