
চলতি বছরের এসএসসি, দখিল ও কারিগরি বোর্ডে জিপিএ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় হলরুমে সোমবার বিকালে ১০৮ শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৪ (কালিহাতী) আসনের সাংসদ লুৎফর রহমান মতিন।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আমির হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম,শিক্ষক আব্দুল আজিজ প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক আতিকুর রহমান ফরিদ।




