
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নে ফ্যাসিস্ট ও স্বৈরাচারবিরোধী বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে গোবিন্দাসী বাজার সেডঘরে এ সমাবেশ ও পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মোঃ খাইরুল মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ জামিল মিন্টুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন- গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মোঃ আব্দুল হালিম প্রামাণিক, মোঃ তসলিমুল ইসলাম রিপন, ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি মোঃ ইয়াছিন আলী মন্ডল, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান সরকার, ট্রাক শ্রমিক ইউনিয়ন গোবিন্দাসী শাখার সভাপতি মোঃ লুৎফর রহমান ঠান্ডু, ইউনিয়ন বিএনপি'র যুগ্ম সম্পাদক মোঃ শিবলী সাদিক, মোঃ কামরুল প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বিএনপি নেতা মোঃ আলমগীর হোসেন মন্ডল, জাহিদুল ইসলাম জগলু, মোঃ আলতাব হোসেন মন্ডল, আব্দুল জলিল মন্ডল, ফরহাদ তালুকদার, মোঃ হায়দার প্রামাণিক, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব রুবেল মন্ডল, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রঞ্জু মন্ডল, ছাত্রদলের সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান প্রমুখ। এসময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




