
দশমিনা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামে (২) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের গেদু খান বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই এলাকার বাসিন্দা কালাম খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আব্দুল্লাহর মা খাদিজা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ি থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির দক্ষিণ পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা।
পরে দ্রুত তাকে উদ্ধার করে তাৎক্ষণিক দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ এইচ এম আলভী আহমেদ শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এতথ্য নিশ্চিত করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেন।




