
চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যকশন (ইপসা) জাগরণ প্রকল্পের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় ইপসা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম।
সীতাকুণ্ডে জাগরণ প্রকল্প নাগরিকতাঃ সিভিক এনগেজমেট ফান্ড (সিইএফ)-এর এমএলএ জিএফএ কনসাল্টিং গ্রুপ জিএমবিএইচ(জিএফএ)-এর অর্থায়নে, ইপসা কর্তৃক বাস্তবায়িত ইউথ গ্রুপের প্রশিক্ষণে এসময় স্বাগত বক্তব্য প্রদান করেন ইপসা’র এরিয়া ম্যানেজার মোঃ তোফায়েল হোসেন।
জাগরণ প্রকল্পের প্রজেক্ট অফিসার মোহছেনা মিনা’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ তাজাম্মল হোসেন, ইপসা’র ট্রেইনিং অফিসার মোঃ শাহ সুলতান শামীম, রেডিও সাগর গিরি’র স্টেশন ইনচার্জ সঞ্জয় চৌধুরী। এতে উপস্থিত ছিলেন প্রশিক্ষক জেসমিন আক্তার, সৈয়দপুর যুব ক্লাবের ১৫ জন যুবক যুবতী।
এদিকে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যুবরা সমাজের দায়িত্ব নিতে পারে। মাদক নির্মূলে যুবদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইপসা জাগরণ প্রকল্প একটি ব্যতিক্রমধর্মী ও কায্যকরী একটি উদ্যোগ। এখানে যুবরা লিডারশীপ, নাগরিক সেবা ও নাগরিক সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবে এবং সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজ নিজ এলাকার সাধারণ মানুষদের মাঝে সেই জ্ঞান শেয়ার করার সুযোগ পাবে।




