
নওগাঁর বদলগাছীতে নজরুল বর্ষ সমাপনী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, বিএনপি নেতা সাইদুর রহমান কেটু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করা এবং তাঁর জীবন ও কর্ম সম্পর্কে নতুন প্রজন্মকে আরও আগ্রহী করে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।




