
নোয়াখালীতে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকারের বিভাগের উপ পরিচালক ডা. মো: শেখ ছাদেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) আহমেদ পেয়ার।
অনুষ্ঠানে জেলা সমাজসেবা কর্যালয়ের উপপরিচালক, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক, জেলা তথ্য কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ জেলা পর্যায়ের সরকারী ও বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
সভার শুরুতে গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আহসান উল্লাহ চৌধুরী মামুন প্রজেক্টরের মাধ্যমে গ্রাম আদালতের চিত্র তুলে ধরেন।
অনুষ্ঠানের সভাপতি ডা. মো: শেখ ছাদেক সকলের উদ্দেশ্যে বলেন, প্রচার প্রচারনার কাজকে বেগবান করতে চেয়ারম্যানদের বিষয় ভূমিকা রাখার প্রতি গুরুত্বারোপ করেন।




