
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বড় স্বাঙ্গীসর বিদ্যানিকেতনের নবগঠিত এডহক কমিটির সভাপতি কাজী জসীম উদ্দিনকে বরণ এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবগঠিত এডহক কমিটির সভাপতি কাজী জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আতিকুল ইসলাম বাপ্পি।
অনুষ্ঠানে বক্তব্য দেন অভিভাবক সদস্য মুক্তা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আমান উল্লাহ মজুমদার শ্যামল, বড় স্বাঙ্গীসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহসভাপতি ফজলুল হক এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহাব উদ্দিন স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষক ও অভিভাবকদের ভূমিকার প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার জন্য মনোযোগ দিয়ে পড়াশোনার আহ্বান জানান।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার মানোন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন।




