
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্প কর্তৃপক্ষের উদ্যোগে স্থানীয় জনসাধারণের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার দিনব্যাপী প্রকল্পের ৪ নম্বর সেক্টরের হরিনাগ্রামে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে রূপগঞ্জ, মাইলাবো, হরিনা, ইছাখালি ও মাঝিনাসহ আশপাশের বিভিন্ন গ্রামের প্রায় সাত শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসাসেবা প্রদান করেন ডা. এস এম রাফাতুজ্জামান ও ডা. ক্যাপ্টেন সাবরিন।
ক্যাম্পে আসা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
এর আগে গত ১১ আগস্টও স্থানীয়দের জন্য একই ধরনের চিকিৎসাসেবা কর্মসূচির আয়োজন করে জলসিঁড়ি কর্তৃপক্ষ এবং ভবিষ্যতেও এধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জলসসিঁড়ি কর্তৃপক্ষ।
জলসিঁড়ি কর্তৃপক্ষের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা ও ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।




