
বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৫ অর্জন করেছেন নরসিংদীর শিবপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমানের মেয়ে মাহাজাবিন উম্মি তোরসা।
মেধাবৃত্তি হিসেবে তিনি ১৫ হাজার টাকা, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র পেয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে নরসিংদী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মাহাজাবিন উম্মি তোরসার পক্ষে এসব সম্মাননা গ্রহণ করেন তার বাবা ও শিবপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমান।
অনুষ্ঠানে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, পিবিএম, মেধাবৃত্তির অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তার বাবার হাতে তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন)সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি অর্জন করায় মাহাজাবিন উম্মি তোরসাকে অভিনন্দন জানিয়েছেন জেলা পুলিশের কর্মকর্তারা ও তার পরিবারের সদস্যরা।




