
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কচুয়া আহম্মদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার বার্ষিক ক্রীড়ার পুরুস্কার বিতরণ বুধবার দুপুরে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ হোসাইন মাহমুদের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মোঃ মনির হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষীপুর-১, রামগঞ্জ আসনের এমপি সাহাদাত হোসেন সেলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান, কেন্দ্রিয় যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ ইমাম হোসেন, থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক কামরুল হাসান রাসেদ প্রমুখ।




