
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে মোদ্দাশের নামে এক অটোরিকশা চালককে হত্যা করে অটো রিকশা ছিনতাই করেছে দূর্বৃত্তরা। এ ছাড়া বিভিন্ন মামলার অভিযুক্ত ৯ আসামীকে গ্রেফতার করে বুধবার ( ৩০ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে।
এলাকাবাসি ও নিহতের পরিবারের পক্ষ থেকে জানা যায় যে, ফতেপুর ইউনিয়নের বগাদী কান্দাপাড়া এলাকার হারুন অর রশিদ এর পুত্র অটো রিকশা চালক মোদ্দাশের (৩০) মঙ্গলবার সকালে তার রিকশা নিয়ে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বুধবার সকালে রূপগঞ্জ থানা পুলিশ রুপগঞ্জের একটি এলাকা থেকে তার লাশি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ছিনতাইকারীরা তাকে হত্যা করে তার অটো রিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে। তার দুটি কন্যা সন্তান রয়েছে।
অপর দিকে বিভিন্ন মামলায় মঙ্গলবার রাতে আড়াইহাজার থানা পুলিশ নরসিংদীর শিবপুর থানার গড়বাড়ী এলাকার মৃত সেলামত আলীর পুত্র রফিকুল ইসলাম (৩১), উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের শিলমান্দী এলাকার মৃত জসিমউদ্দিনের ছেলে রমজান আলী (৩০), দুপ্তারা ইউনিয়নের কুমারপাড়া এলাকার মৃত জীবন বাফ্লো এর ছেলে শিপন বাফ্লো (১৯), গাগড়া এলাকার ইকবালের ছেলে ইয়াসিন শাহ (২১), সুনামগঞ্জের তাহিরপুর থানার আনোয়ারপুর এলাকার তারাই মিয়ার ছেলে শাহিন মিয়া (২১)কুমারবাগ এলাকার আক্তার হোসেনের ছেলে মো. হৃদয় (৩০), বাহ্মনদী ষাড়পাড়া এলাকার মোঃ আনোয়ার হোসেনের ছেলে মো. নাইম (২৬), নাগেরচর এলাকার নাছির উদ্দিনের ছেলে শাহ আলম (৩২), ও একই এলাকার মো. সাগর মিয়ার স্ত্রী শাহানা আক্তার (২৫) কে পুলিশ স্কটের মাধ্যমে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে।
আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন বিষয় গুলো স্বীকার করে বলেন, ধৃত আসামীদেরকে কোর্টে চালান করা হয়েছে। হত্যার বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশ তদন্ত করে দেখছে।




