
নওগাঁর বদলগাছীতে সার বিতরণে তদারকির অভাবে হয়রানি হচ্ছে কৃষকরা। জানা যায় বদলগাছী উপজেলায় বরাদ্দকৃত সার বিতরণে তদারকির দায়িত্ব পালনে উপসহকারী কৃষি কর্মকর্তা মানিক হোসেন অবহেলার কারণে কৃত্রিম সার সংকট দেখা দিয়েছে।
২৯ সেপ্টম্বর বিক্রয় কেন্দ্র মিঠাপুর সরেজমিনে দেখা যায় কেন্দ্রটি সকাল থেকে বন্ধ কৃষকেরা সার না পেয়ে ফিরে যাচ্ছে।
মেসার্স মাসুক ট্রেডার্স বি সি আই সি সার ডিলার এবং মেসার্স বাপ্পি ট্রেডার্স বি এ ডি সি বীজ ও রাসায়নিক সার ডিলার দুটি কেন্দ্র একই স্থানে অবস্থিত। বেলা ১১ টা প্রর্যন্ত ঘড় বন্ধ পাওয়া যায়। এসময় কয়েক জন্য কৃষক ফিরে যেতে দেখা যায়। খুচরা সার ডিলার বাপ্পি ট্রেডার্সের ডিলার পাপ্পি চৌধুরী বলেন ২৯সেপ্টম্বর কৃষি অফিসে কাজ ছিল সেই কারণে বন্ধ ছিল।
এবিষয়ে মিঠাপুর ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মানিক হোসেন বলেন আমার অফিসে কাজ ছিল তাই আসতে পারিনি। এবিষয়ে উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান বলেন অফিসে কোন কাজ ছিল না দায়িত্বে অবহেলার করার কারণে উপসহকারী কর্মকর্তা মানিক হোসেনকে লিখিত ভাবে কারণ দর্শনা নোটিশ করা হয়েছে।




