
দিনাজপুরের পার্বতীপুরে বাবলি আক্তার (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী রাজু ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পার্বতীপুর রেলওয়ে শহরের সাহেবপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ অবস্থায় গৃহবধূ বাবলি আক্তারকে তার স্বামী রাজু ইসলাম ও শাশুড়ি আয়েশা আক্তার ভ্যানে করে স্থানীয় ল্যাম্প হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে স্থানীয় লোকজন হাসপাতাল থেকে গৃহবধূর মরদেহ নিয়ে আসেন। মৃত্যুর ঘটনাটি রহস্যজনক হওয়ায় খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের স্বামী রাজু ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে বাবলী আক্তার মৃত্যু ঘটনায় তাঁর মামা আতিকুর রহমান এর লিখিত অভিযোগের প্রেক্ষিতে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী নিশ্চিত করেছেন।




