
নওগাঁর মান্দা উপজেলায় ১২ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে বদলি করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে একই উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের বদলি করা হয়।
উপজেলা পর্যায়ে সহকারী শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক কমিটির ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভার অনুমোদনক্রমে এ বদলি আদেশ জারি করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বদলি হওয়া শিক্ষকদের মধ্যে মোছা. খাদিজাতুন তোহুরাকে গাইহানা কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চককানু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, কাজল রেখাকে শীলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দেলুয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, কালী শংকর চক্রবর্তীকে পারইনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বুড়িদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং মো. আব্দুল কুদ্দুসকে চকবালু (আমিনগঞ্জ) সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কুলিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।
এ ছাড়া মো. রুহুল আমিনকে ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কাশোঁপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, মোছা. অজিফা খাতুনকে সাটইল পিড়াকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চকচম্পক ছোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, নীতা কুমারীকে কশব মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তুলশিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং আয়েশা সিদ্দিকাকে বলাক্ষেত্র সিমলাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চকমনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।
অন্যদিকে মো. মকলেছুর রহমানকে রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, মোছা. সুলতানা পারভীনকে পিড়রী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মৈনম অযোধ্যাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, মোছা. সুরাইয়া জাহানকে কুশুম্বা দিঘীড়পার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং মোছা. রেহেনা খাতুনকে হাট চকগৌরী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চককানু দক্ষিণপাড়া বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মুসাব্বির হোসেন খান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, আবেদনের পরিপ্রেক্ষিতে বদলি হওয়ায় শিক্ষকরা কোনো ধরনের টিএ/ডিএ পাবেন না।
বদলি হওয়া শিক্ষকদের ১ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রতিবেদন দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।




