
লক্ষ্মীপুরের রামগতিতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে সকল ধরণের প্রস্তুতিসহ মঞ্চ প্রস্তুত সম্পন্ন করা হয়েছে।
কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তি নির্ভর জলবায়ু সহিষ্ণু ও টেকসই কৃষি ব্যবস্থা প্রবর্তন এবং কৃষকদের আত্মসামাজিক মর্যাদা ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে সরকার।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে তৈরি করা সভামঞ্চ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপজেলা বিএনপি'র নেতৃবৃন্দ। এর আগে তিনি গতকাল সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠানের প্রস্তুতিমূলক এক সভার আয়োজন করেন ওই সভায় আজকের অনুষ্ঠানের সার্বিক বিষয়ের প্রস্তুতি সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করেন।
দেশের ৭৭টি উপজেলায় প্রাথমিক পর্যায়ে কৃষক কার্ড় বিতরণের কথা রয়েছে।
আজ বৃহষ্পতিবার (১লা অক্টোবর) প্রথম পর্যায়ে ১০টি উপজেলা মধ্যে রামগতি উপজেলা এর কার্যক্রম শুরু করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ে ফেনীর পরশুরাম উপজেলায় উপস্থিত থেকে একযোগে দশটি উপজেলার ভার্চুয়ালি উদ্বোধন যুক্ত হবেন।
বিকাল ৩টা উদ্বোধনের কথা রয়েছে। রামগতিতে ভার্চুয়ালি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্থানীয় এমপি ও হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি আবুল খায়ের ভূইয়া এমপি, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাহাদাত হোসেন সেলিম এমপি, জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ আবু তারক, উপ-পরিচালক কৃষিবি জহির আহমেদ উপস্থিত থাকবেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ সাংবাদিক এবং সামাজিক গন্যমান্য ব্যক্তিবর্গ।
ভার্চুয়াল এ সভার সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান।
উল্লেখ্য যে রামগতির ৬ নম্বর চর আলগী রামদয়াল বাজার সংলগ্ন ব্লকের ৩টি ওয়ার্ডে ৬৫৮ জন কৃষক পরিবারের মাঝে এ কার্ড বিতরণ করা হবে। প্রতি কার্ডে ২৫০০ টাকা করে পাবেন কৃষকরা।




