
হবিগঞ্জের চুনারুঘাট সাহিত্য - সংস্কৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’-এর শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার অক্টোবর চুনারুঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এ উৎসব। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল থেকে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
উৎসবকে ঘিরে এরই মধ্যে সাজসজ্জা, মঞ্চ প্রস্তুতিসহ সার্বিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি ও ব্যবস্থাপনা সরেজমিনে তদারকি করছে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক সালেহ উদ্দিন।
আয়োজকরা জানান, চুনারুঘাটের সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য ও বৈচিত্র্যকে তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক চেতনা বিকাশের লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা ও নানা কর্মসূচি থাকবে।
উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, হবিগঞ্জ -৪ আসেন এমপি এস এম ফয়সল।
আয়োজনকে ঘিরে স্থানীয় সাহিত্য-সংস্কৃতিপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।




