
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত সংগঠন জেলা আওয়ামীলীগ নেতা মতিয়ার রহমান কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে সাদুল্লাপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার মহিষবান্ধি দক্ষিণপাড়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মতিয়ার রহমান ওই গ্রামের মৃত আসমত সরকারের ছেলে। তিনি জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।
এপ্রসঙ্গে জানতে চাইলে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) হাসানুল কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন,মতিয়ার রহমানের বিরুদ্ধে একটি সিআর মামলা বিজ্ঞ আদালতে চলমান আছে।
সেই মামলায় পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে আরও একটি পারিবারিক মামলা রয়েছে।বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার আসামীকে আদালতে পাঠানো হয়েছে।




