
প্রবীণরা পরিবারের বোঝা নন,তাঁদের প্রয়োজন ভালোবাসা, শ্রদ্ধা ও যত্ন। ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে নাটোরের গুরুদাসপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে একটি র্যালিবের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে র্যালীটি শেষ হয়।
এপর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ও রবিউল ইসলামসহ সাংবাদিক আলী আক্কাছ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আমিনুর রশীদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও রাজনৈতিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রবীণদের হাতে উপহারসামগ্রী তুলে দেন ইউএনও ফাহমিদা আফরোজ।




