
"দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে শেয়ার ফাউন্ডেশন, গ্রাসরুট কো-অপারেশন, দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস), রাজবল্লভ একতা সংঘ, সুনীতি প্রতিষ্ঠা ও কল্যাণ সমিতি, এইমস, প্রগতি ব্যায়ামাগার ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত বেসরকারি এতিম খানা এবং তালুকভূবন প্রতিবন্ধী বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় অফিসার্স কল্যাণ ক্লাব হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসার জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা ফারজানা আক্তার, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম চাঁন, উপজেলা এনসিপির আহবায়ক সাজু আহমেদ লাল, উপজেলা যুব দলের আহবায়ক সাজু আহমেদ স্বপন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারী আতিকুজ্জামান আপেল, গঙ্গাচড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রামাণিক, গঙ্গাচড়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী স্বপন, গ্রাস রুট কো-অপারেশনের চেয়ারম্যান জহুরুল হক বুলবুল, দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস) এর নির্বাহী পরিচালক চাঁন মিয়া, মৌভাষা হাফিজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জীবনের দীর্ঘ সময় পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য অবদান রাখা প্রবীণরা আমাদের মূল্যবান সম্পদ। তাদের অভিজ্ঞতা নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হতে পারে। তাই বার্ধক্যে তাদের একাকিত্ব দূর করা, পারিবারিক মর্যাদা বজায় রাখা এবং প্রয়োজনীয় সামাজিক নিরাপত্তা ও সেবা নিশ্চিত করা সবার দায়িত্ব।
বক্তারা আরও বলেন, প্রবীণবান্ধব সমাজ গড়ে তুলতে শুধু সরকারি উদ্যোগ নয়, পরিবার ও সমাজের প্রতিটি মানুষের ইতিবাচক ভূমিকা প্রয়োজন। প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতার পরিবেশ তৈরি হলে একটি মানবিক ও দায়িত্বশীল সমাজ প্রতিষ্ঠা সম্ভব। এ সময় আরো উপস্থিত ছিলেন সর্ব স্তরের প্রবীণ ও নবীন ব্যক্তিবর্গ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।




