
ফরিদপুরের চরভদ্রাসনে কৃষক কার্ড ও কৃষি সহায়তা উপকরণ বিতরণ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ফেনীর ফুলগাজী উপজেলার পাইলট হাইস্কুল মাঠ থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চরভদ্রাসন উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠান সরাসরি প্রদর্শন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে ৩নং চরভদ্রাসন ইউনিয়নের বিএস ডাংগী ব্লকে সর্বমোট ৮৪৮ জন কৃষক পর্যায়ক্রমে কৃষক কার্ড পাবেন। এই ৮৪৮ জন কৃষকের মধ্যে আজ ৬০২ জন ক্ষুদ্র, প্রান্তিক এবং ভূমিহীন কৃষকের ব্যাংক একাউন্টে কৃষি উপকরণ সহায়তা বাবদ ২৫০০ টাকা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর জেলার উপ-পরিচালক জনাব মো. শাহাদুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জনাব সৈয়দ আরিফুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সফর আলী, উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অহিদুজ্জামান মোল্লা প্রমুখ।
এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কৃষকগণ উপস্থিত ছিলেন




