
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজাকে ঘিরে বদলগাছীর ১০৮টি মন্দিরে চলছে শারদীয় দুর্গা পূজার প্রতিমা তৈরীর কাজ। যেন ব্যস্ত সময় পারকরছেন প্রতিমা তৈরী কারিগরেরা।
বদলগাছী উপজেলার এবার ১০৮টি মন্দিরে চলছে পূজা উদযাপনের জন্য প্রতিমা তৈরির কাজ। দিন রাত মালাকারেরা ব্যস্ত সময়ের মধ্যদিয়েই চালিয়ে যাচ্ছেন তাদের কাজ। শনিবার উপজেলার বিভিন্ন গ্রামের পূজা মণ্ডপ ঘুরে দেখা যায় সাধ্য মত কাজ চালিয়ে যাচ্ছেন মালাকররা।
উপজেলার জালারপুর গ্রামের মালাকর রমেশ চন্দ্র বলেন, কাজের চাপ অনেক বেশি। এই সময় আমাদের প্রতিমা তৈরির কাজ করে সারা বছরের আয় পুষিয়ে নিতে হয়। প্রতিমার ধরণ বুঝে চুক্তি হয় ৮০ হাজার থেকে শুরু করে দের লক্ষ টাকা পর্যন্ত। এবার আমি ৩টি প্রতিমা তৈরির কাজ হাতে নিয়েছি।
উপজেলা সদর ইউপির আবাদপুর গ্রামের প্রতিমা তৈরীর কারিগর পরিমল চন্দ্র বলেন আমি বেশির ভাগ কাজ করি এলাকার বাহিরে। এবার ৪টি প্রতিমা তৈরীর কাজ হাতে নিয়েছি মোটামুটি শেষের দিকে এখন রংতুলির কাজ শুরু করেছি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বদলগাছী উপজেলা সভাপতি শুভ্রকান্তি মন্ডল বলেন উপজেলার ৮টি ইউনিয়নে মোট ১০৮টি মন্দিরে পূজা উদযাপনের প্রস্তিতি চলছে।
বদলগাছী সদর ইউপিতে ১৪টি, মথুরাপুর ১৪টি, পাহাড়পুর ২টি, মিঠাপুর, ১২টি, কোলা ১০টি, বিলাশবাড়ী ১২টি, আধাইপুর ১৬টি, বালুভরা ইউপিতে ২৮টি মন্ডপে পূজার প্রস্তিতির কাজ চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন প্রতিটি মন্দিরে সরকারের পক্ষ থেকে ৫শ কেজি চাউল বরাদ্দ রয়েছে অচিরেই তা বিতরণ করা হবে। থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমীন বলেন প্রসাশনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে।




