
কাপ্তাই রাইখালি সিএনজি অটোরিক্সা সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (৩ অক্টোবর ) সকাল ৯ টা থেকে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্টিত হয়।
নির্বাচনে মোট ভোটার ৮৮ জন। সভাপতি, সাধারণ সম্পাদক পদ সহ অন্য প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রার্থীরা নির্বাচনে অংশ নিয়েছেন।
ভোটগ্রহণকে কেন্দ্র করে সকাল ৯ টা থেকেই প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কাপ্তাই উপজেলা সমবায় অফিসার হিমেল দে বলেন, “সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।”
এদিকে নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন চন্দ্রঘোনা থানার উপ পরিদর্শক দুর্জয়।
তিনি বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনের পর আগামী তিন বছর নবনির্বাচিত কমিটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সমিতির কার্যক্রম পরিচালনা করবে—এটাই আমাদের প্রত্যাশা।”
নির্বাচনকে ঘিরে সমিতির সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখাগেছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন শেষে ৫৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বেলাল উদ্দিন। তার নিকটতম প্রতিন্ধদি মো, আলী পেয়েছেন ২৪ ভোট। অপর দিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান তার নিকটতম প্রতিন্ধদি মোর্শেদ পেয়েছেন ১৭ ভোট।




