
সরকারের প্রথম ছয় মাসের সাফল্যের ধারাবাহিকতায় ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জে।
শনিবার সকালে জেলা সমাজসেবা কার্যালয় সম্মেলন কক্ষে সিলেট আঞ্চলিক তথ্য অফিস এ সেমিনারের আয়োজন করে।
এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ।
সেমিনারে সভাপতিত্ব করেন সিলেট আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার।
সেমিনারে উপস্থিত গণমাধ্যমকর্মীরা বিভিন্ন মতামত ও পরামর্শ দেন।
এতে আরও বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ, আঞ্চলিক তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসীন, তথ্য অফিসার মো. আকিকুর রেজা, দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায়, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, আমার দেশ প্রতিনিধি জসীম উদ্দিন, দৈনিক কালবেলার প্রতিনিধি কুদরত পাশা, সুনামগঞ্জ সময়ের সম্পাদক সেলিম আহমেদ, সুনামগঞ্জ খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল, দৈনিক সমাচারের প্রতিনিধি মিজানুর রহমান, এনটিভি প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, 24 প্রতিনিধি এআর জুয়েল, ৭১ টিভির প্রতিনিধি শহীদ নূর আহমেদ।




