
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কুইজ প্রতিযোগিতা ও সদ্য দেশের বিভিন্ন স্থানে বিভিন্ম দপ্তরে নিয়োগপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টায় প্রতিভা কল্যাণ ট্রাস্ট, আড়াইহাজার, নারায়ণগঞ্জের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিভা কল্যাণ ট্রাস্টের সভাপতি ও বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব এবং ফাউন্ডেশনের উপদেষ্টা খন্দকার নাঈমা নূসরাত জিনিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিভা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজ সালমান।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি নজরুল ইসলাম আজাদ। একই সঙ্গে সদ্য নিয়োগপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের ক্রেষ্ট বিতরন ও সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় আয়োজকরা শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক পরীক্ষায় আগ্রহ সৃষ্টি এবং তরুণদের সরকারি চাকরিতে ও বড় ব্যবসায়ী হতে উৎসাহিত করেন।




