
শ্রীনগরে সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শ্রীনগর স্টেডিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ১ আসনের (শ্রীনগর-সিরাজদিখান) সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ।
শ্রীনগর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আশরাফ হোসেন মিলন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামিম, দুলাল দাস, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান,সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হয়দার আলী।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি, সদস্য সচিব এমদাদুল ইসলাম রজীন, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভসহ শ্রীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীবৃন্দ।




