
দিনাজপুরের ঘোড়াঘাটে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ ঘিরে প্রস্তুতি চলছে।
এরই অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় ঘোড়াঘাট বড় মাঠ পরিদর্শন করেছেন নারী ও শিশু সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এসময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের সম্ভাব্য স্থান হিসেবে ঘোড়াঘাট বড় মাঠ পরিদর্শন করেন।
আগামী ৬ অক্টোবর শুরু হবে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এতে ঘোড়াঘাট উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট পাঁচটি দল অংশ নেবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ঘোড়াঘাট পৌরসভা দল ও পালশা ইউনিয়ন দল।
মাঠ পরিদর্শন কালে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




