
চুয়াডাঙ্গার দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর মাঝপাড়ায় পুকুরে পানিতে ডুবে সিয়াম(৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে ঘটনা ঘটে। উপজেলার কুতুবপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পরিবারের লোকজন জানান, বাড়ির সাথেই পুকুরের পাড়ে দুই ভাই খেলা করছিল। আপন দুই সমবয়সী চাচাতো ভাই পুকুরের পাড়ে খেলতে খেলতে হঠাৎ পানিতে পড়ে যায়। সিয়াম পানিতে পড়ে গেলে সাইম দ্রুত এসে বাড়িতে খবর দেয়। স্থানীয় ও বাড়ির লোকজন অনেক খুঁজাখুঁজি পর পুকুরের পানিতে থেকে তার মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দীন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।




