
নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পত্নীতলা থানা পুলিশ নজিপুর পৌরসভার বাদপুইয়া কমকার পাড়ায় অভিযান পরিচালনা করে গাজিউল আলমের স্ত্রী শাবনুর আক্তার (২৯)কে আটক করে তার কাছ থেকে ৫০ পিচ অবৈধ মাদক দ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে।
এ ঘটনায় তার বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার ভাবে অব্যাহত থাকবে।




