
বগুড়া সারিয়াকান্দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নতুন যোগদান করা শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদানের আগে পাঁচ দিনের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শুরু হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সারিয়াকান্দি উপজেলায় উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) হল রুমে এ ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ. মো. মাহতাবুর রহমান, সঞ্চালনা করেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বুলবুল আহম্মেদ, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মশিউল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে যোগদানকৃত প্রত্যক সহকারী শিক্ষকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।
সারিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র থেকে জানা যায়, সারিয়াকান্দি উপজেলায় এবার ৫৯ জন সহকারী শিক্ষক যোগদান করেছে। তাদের সকলকে এই পাঁচ দিন প্রশিক্ষণ দেওয়া হবে। এই পাঁচ দিনের প্রশিক্ষণে নতুন শিক্ষকদের শিক্ষার্থীকে চেনা, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, সহজ ক্লাস পরিচালনার কাঠামো, স্বল্প খরচে শিক্ষা সহায়ক উপকরণ তৈরি, পাঠ পরিকল্পনা লেখা এবং শ্রেণি কক্ষের সাধারণ সমস্যা মোকাবিলার প্রাথমিক কৌশল শেখানো হবে। পাশাপাশি শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি একজন সরকারি কর্মচারী হিসেবে চাকরিতে প্রবেশ, ছুটি, ভাতা, আচরণবিধি ও শৃঙ্খলা সংক্রান্ত মৌলিক বিষয়ও প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়াও প্রশিক্ষণের মাধ্যমে নতুন শিক্ষকদের প্রাথমিক স্তরের শিক্ষার্থীর শেখার বৈশিষ্ট্য বোঝানো, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা ও পাঠ পরিকল্পনার দক্ষতা তৈরি, স্বল্প খরচে শিক্ষণ সহায়ক উপকরণ তৈরির সক্ষমতা অর্জন এবং শ্রেণিবকক্ষের সাধারণ সমস্যা মোকাবিলার প্রাথমিক কৌশল শেখানোর লক্ষ্য নেওয়া হয়েছে। একই সঙ্গে সহকারী শিক্ষক ও সরকারি কর্মচারী -দুই পরিচয়ে নতুন শিক্ষকদের আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মাহতাবুর রহমান বলেন, উপজেলা
প্রাথমিক শিক্ষা পরিবারে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে প্রশিক্ষণ চলাকালীন অনেক কথা বলবো। আপনারা আসলে খুবি ভাগ্যবান যারা স্কুলে চাকরীতে যোগদান করার প্রথমেই প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন। এর আগে যারা যোগদান করেছে তারা চাকরীতে যোগদান করার ছয় মাস বা এক বছর পরে এ প্রশিক্ষণে যোগদান করতে পেরেছে। আপনারা বিদ্যালয়ে যাওয়ার আগেই তৈরী হয়ে যাচ্ছেন। এ সুযোগ বর্তমান সরকার করে দিয়েছে এ জন্য সরকারকে ধন্যবাদ জানাই।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.আশরাফ আলী, মো সাখাওয়াত হোসেন, মো.আব্দুর রউফ মিয়া, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বেগম, সারিয়াকান্দি বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার সাহা, নতুন যোগদাকৃত সহকারী শিক্ষকগন, সাংবাদিক প্রমুখ।




