
প্রয়াত নেতা আলহাজ্ব মোহাম্মদ মুছা শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপি দলটির ভিত্তিপ্রস্থর স্থাপনকারি একজন অভিভাবক। যিনি দলটির প্রতিষ্ঠাকালীন সাধারন সম্পাদকের দায়িত্ব নিয়ে শুধু এ উপজেলাতে নয়; যশোর জেলার বিভিন্ন প্রান্তে গিয়ে দলকে সংগঠিত করার অন্যতম নেতা ছিলেন। এজন্য তিনি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবার আস্থা ও ভালোবাসায় স্থান করে নিয়েছিলেন।
যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মণিরামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব মোহাম্মদ মুছা'র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এসব কথাগুলো বলেন।
রোবাবর বিকেলে শহীদ মশিউর রহমান অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ স্মরণসভায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজের সভাপতিত্ব প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম (রবু)।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল গাজীর পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, জিএম মিজানুর রহমান, মোতালেব গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাবেক সিনিয়র সহ-সভাপতি সন্তোষ স্বর, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, বিএনপি নেতা কামরুজ্জামান শাহিন ও মঈনুল ইসলাম।
এ ছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হুসাইন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ রুবেল, সদস্য সচিব মাস্টার হুমায়ুন আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব মাসুদ হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর, শ্রমিক দলের সভাপতি মোমিন হোসেন, কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান নাজীম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন, পৌর ছাত্রদলের সদস্য এনজেল পারভেজ রিফাত ও খেদাপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হানিফাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে স্মরণ সভা শেষে প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ মুছার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও নেতাকর্মীদের প্রতি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মরহুমের দুই সন্তান বিএনপি নেতা কামরুজ্জামান শাহিন ও মঈনুল ইসলাম।
উল্লেখ্য, প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ মুছা প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক হয়ে একটানা ১২ বছর দায়িত্ব পালনের পর সভাপতির দায়িত্ব পালন করেছেন। নির্বাচিত হয়েছেন একাধিকবার ইউপি চেয়ারম্যান। পরবর্তিতে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। গত বছরের ৪ অক্টোবর তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।




