
মাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্যাটাস দেওয়ায় সাংবাদিক শাহিন কে হুমকিদাতা উত্তরবঙ্গের মাদক সম্রাট সেই সুজাসহ দু,জনকে অবশেষে আটক করেছে স্পেশাল রেন্সপন্স ব্যাটালিয়ান-১৩ (এসআরবি)।
শনিবার রাতে মাদক বিরোধী চলমান অভিযানে এসআরবি -১৩ গোপন সংবাদের ভিক্তিতে গাইবান্ধার সুন্দরগজ্ঞ উপজেলার বালারছিড়া নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় আটককৃতদের কাছ থেকে ৮৩২ পিচ ইয়াবা সহ নগদ ৮ হাজার ৯০ টাকা ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
আটকৃতরা হলেন, সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের হাতিয়া চৌরাস্তা মোড়ের মমতাজ কসাইয়ের ছেলে সুজা (৩২) ও কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার নওদাপাড়া গ্রামের জবেদ আলীর ছেলে মোঃ নুরুজ্জমান মিয়া (৪২)।
এসআরবি বাদি হয়ে সংশ্লিষ্ট ধারায় রোববার এক প্রেস ব্রিফিংয়ে এতথ্য নিশ্চিত করেন এসআরবি-১৩। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়,এ ঘটনায় এসআরবি বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুন্দরগজ্ঞ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।ওইদিন দুপুরে আটককৃতদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পরে আটক সুজাকে সঙ্গে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বলে স্থানীয়রা জানান।
জানা গেছে,সম্প্রতি মাদক সম্রাট সুজার মাদক কারবারের বিষয় নিয়ে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম শাহিন নিজের ফেসবুক আইডি থেকে লেখালেখি করেন।এতে ক্ষুব্ধ হন সুজা।
এরই জের ধরে বেশ কিছুদিন থেকে একাধিক মোবাইল নম্বর থেকে সাংবাদিক শাহিন কে অকথ্য ভাষায় গালাগালি ও অব্যাহত ভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন তিনি।
বিদ্যমান এপরিস্থিতিতে গত ৩ অক্টোবর একাধিক অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকায় সাংবাদিক শাহিনকে প্রাণনাশের হুমকি ও মাদক কারবার সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়। প্রকাশিত খবরটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে পড়লে তা গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে সুজাকে ধরতে বেশ তৎপর হয়ে উঠেন তারা।
এদিকে মাদক কারবারি সুজা কে আটকের ঘটনাটি জানাজানি হলে ওই এলাকার সর্বস্তরের মানুষজন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।এছাড়া অনেকেই আনন্দ উল্লাসও করছেন বলে জানা গেছে।




