
বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে যশোরের মণিরামপুরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সম্রাট হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট গাজী এনামুল হক এমপি।
মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ মাসুদ হোসেন ও উপজেলা পরিষদের সিএ তরুণ হালদার বাপনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল আহাদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফজলুর রহমান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোজাফফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা খান আকতার হোসেন, প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মফিজুর রহমান, অধ্যাপক মহিবুল্লাহ মহিব, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, হামিদুল ইসলাম আবদুল ফাত্তাহ, তাপস কুমার পাইন প্রমুখ। আলোচনা সভায় পূর্বে একটি র্যালি বের করা হয়।




