
গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে স্বামী- স্ত্রী নিহত হয়েছে।
জানাগেছে, সোমবার (৫ অক্টোবর) দুপুর ১ টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতী বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান,নিহতরা হলেন সুলাইমান মোল্লা (৭০) এবং তার স্ত্রী শাহিদা বেগম (৬০), নিহতদের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার দেউলি গ্রামে।
তারা ঢাকা থেকে বাস যোগে গ্রামের বাড়ি আসতে ছিল পথে মাঝিগাতি বাসস্ট্যান্ডে নেমে রাস্তা পারাপারের সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের এসি বাস তাদের সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এবং ঘটনা স্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ কর্তৃক উদ্ধার তৎপরতা শুরু করেন। মহা সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।
অতিরিক্ত দায়িত্বে থাকা ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আজাদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং তিনি বলেন নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান দূর্ঘটনা এবং স্বামী ও স্ত্রীর মৃত্যু ঘটনাটি নিশ্চিত করে বলেন নিহতের পরিবারের সদস্যদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।




