
"শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, মর্যাদা উন্নয়ন ও আমাদের ভবিষ্যৎ নির্মাণে ৬০ বছর" এই প্রতিপাদ্যে টাঙ্গাইলের ভূঞাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ সেলিমুজ্জামান তালুকদার সেলু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ আকতার বানু প্রমুখ।
এসময় শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা, শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা এবং অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।




