
রাউজান থানা পুলিশের চেকপোস্টে সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে একটি দেশে তৈরি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ মাসুদ রানা বাবু (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ অস্ত্র বহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা করেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছে গত রোববার বিকালে পুলিশ তল্লাশী চৌকি বসায় রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকার বাছাইয়ের দোকান মোড়ে।
পুলিশের একটি দল চলচলকারী বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর সময় সিএনজি টেক্সি থেকে আস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে টেক্সিটি।
সোমবার (৫ অক্টোবর) মামলা রুজুকরার পর আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, আসামী মাসুদ রানা রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপাড়া এলাকার আহমেদ হোসেনের বাড়ির মো. জাকারিয়া ওরফে কালুর ছেলে।




