
যশোরের অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সুন্দলী এসটি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির উপদেষ্টা ও সাবেক সভাপতি, আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ সালাউদ্দিন দিপু।
এছাড়াও মঞ্চে আরো উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিত সাহা, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির উপদেষ্টা ও সাবেক সভাপতি এস এম খায়রুল বাশার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান,, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল গফফার, অপর অংশের সভাপতি গোলাম মোর্শেদ প্রমূখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির উপদেষ্টা ও সাবেক সভাপতি অধ্যক্ষ সেলিম ইকবাল, অধ্যক্ষ শফিকুল ইসলাম, ইকবাল হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউল ইসলাম, শ্যামল কুমার মজুমদার, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নুরজালাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন গাজী, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ অভয়নগরের স্কুল কলেজ মাদ্রাসা এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও একজন করে শিক্ষক এবং শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সহ শিক্ষক নেতারা বলেন, ইতোমধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সরকার পে স্কেলের ব্যবস্থা করায় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
শিক্ষক নেতারা বলেন, বৈষম্যহীনভাবে শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস সহ অন্যান্য সকল সুবিধা ন্যায্যতার ভিত্তিতে প্রদান করতে হবে। আলোচনায় সবচেয়ে গুরুত্ব দিয়ে যে দাবি উঠে আসে তা হল, শিক্ষকদের অবসরের পর তাদের করুন জীবনের ইতিহাস। বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের কল্যাণ এবং অবসরের টাকা অবসরের তিন মাসের মধ্যেই পরিশোদের জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।




