
গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিন পুলিশ। রোববার দিবাগত মধ্যরাতে মহানগরের পূবাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ি।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার তাঁর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ।
গ্রেপ্তারকৃতরা হলো- ঠাকুরগাও সদর থানার লক্ষীপুর গোয়ারপাড়া এলাকার মো. দবিরুল ইসলাম ওরফে রাজীব (৩২) এবং মানিকগঞ্জের দৌলতপুর থানার মুকন্দবাড়ী মুরাদ (২১)।
পুলিশ কমিশনার, রবিবার দিবাগত রাত দেড়টার দিকে মহানগর গোয়েন্দা উত্তর বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী-নরসিংদী সড়কের পূবাইল কলেজ গেইট সংলগ্ন রেল ক্রসিংয়ের এলাকায় একটি কাভার্ডভ্যান থামান। পরে ওই দুই ব্যাক্তিকে আটক পূর্বক জিজ্ঞাসাবাদকালে কাভার্ডভ্যান হতে ৬০ কেজি গাঁজা জব্দ করা হয়। এব্যাপারে পূবাইল থানায় মামলা হয়েছে।
তিনি জানান, গ্রেপ্তার দবিরুল ইসলাম ওরফে রাজীবের (৩২) বিরুদ্ধে একটি মাদক ও সড়ক পরিবহন আইনে ০১টি মামলা রয়েছে।




