
বগুড়া শাজাহানপুরের গোহাইলে জেল থেকে জামিনে এসেই প্রতিবেশী আবদুল করিম (৩২) নামে এক ব্যক্তিকে মারপিট করেছে মাদক ব্যবসায়ীরা। ভুক্তভোগী করিম ঐ গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে।
সোমবার ৫ অক্টোবর সংবাদ সংগ্রহ করতে গেলে এ তথ্য জানায়, ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদরা।
তারা জানায়, কিছুদিন আগে ইয়াবা সহ গ্রেফতার করে গোহাইল পশ্চিম পাড়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে ফারুক (৪০), মতি মিয়ার ছেলে মজনু (৩৬) এবং শালিকা গ্রামের আশাদুল (৩৬)। এরপর কিছুদিন পরেই জামিনে এসে ফারুককে কৌশলে ডেকে নিয়ে পাশবর্তী ধানক্ষেতে মাঠের ভিতরে নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারপিট করে এবং বলে, "তুই আমদের তথ্য পুলিশকে জানিয়ে দিয়ে, ধরে দিয়েছিস। জামিন করতে দেড় লাখ টাকা খরচ হয়েছে। এই টাকা না দিলে হত্যা করতে দ্বিধাবোধ করবো না"।
এদিকে আঘাত প্রাপ্ত করিম বর্তমানে অসুস্থ অবস্থায় শয্যাশায়ী হয়ে পরে আছে।
করিম এবং তার মা ও স্ত্রী জানান, সন্দেহ করে তারা করিমকে বাড়ী থেকে ডেকে নিয়ে নির্বিচারে মারপিট করেছে এবং হত্যার হুমকি দিয়েছে। বিধায় করিম ভয়ে বাড়ির বাহিরে যেতে পারছে না।
এ বিষয়ে শাজাহানপুর থানার এসআই মেহেদী হাসান বলেন, ফারুক আশাদুুল ও মজনু মাদক মামলার আসামী। ইতিপুর্বে তাদেরকে ইয়াবা ও মাদক সহ গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছিল। তারা জামিনে এসে প্রতিবেশীকে সন্দেহ করে মারপিট করেছে, এটা জানা নাই। তবে পুলিশ এসব চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যাবসায়ীদের খুজছে।




