
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ বে-সরকারি শিক্ষক-কর্মচারি ফোরাম গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার বিকেলে বে-সরকারি উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, কলেজের শিক্ষক ও কর্মচারিদের সমন্বয়ে এক র্যালি গোবিন্দগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে গোবিন্দগঞ্জ পৌর মডেল স্কুল হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরাম গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. শাহজাহান আলী সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শাহানাজ বেগম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক ফোরামের কেন্দ্রিয় সহ সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান সরকার, গোবিন্দগঞ্জ উপজেলা বেসরকারি শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম সহ গোবিন্দগঞ্জ উপজেলা শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ।




