
গাজীপুর সদর উপজেলায় এনিমেল হেলথ মার্কেটিং অফিসার এসোসিয়েশনের উদ্যোগে এক মতবিনিময় সভা এবং পরবর্তী সময়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
গাজীপুর মহানগর এনিমেল হেলথ মার্কেটিং অফিসার এসোসিয়েশনের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহীন মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলার ভেটেরিনারি সার্জন ডা. হারুনুর রশিদ। এছাড়া গাজীপুর এনিমেল হেলথ মার্কেটিং অফিসার, মহানগর শাখার সাধারণ সম্পাদক মোহাঃ মোয়াজ্জেম হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে পরিবেশ রক্ষার অংশ হিসেবে সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ প্রাণিজ প্রোটিন তৈরি করে তা সঠিক উপায়ে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে একটি মেধাবী জাতি হিসেবে গড়ে তুলতে প্রাণিসম্পদ দপ্তর বদ্ধপরিকর এবং এটি তাদের অন্যতম প্রধান অঙ্গীকার।




