
সদ্য সাবেক মেয়র আলহাজ্ব হাবিবুর রহমানের মানিক পৌরসভার ১৬টি পুজামন্ডপ কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ সকলকে নিয়ে মতবিনিময় করেন।
দুর্গাপূজাকে সুন্দর সুশৃংখলভাবে উৎযাপনের ব্যবস্থা গ্রহণ সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলেন সাবেক বিএনপির মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক এবং ওনার ব্যক্তিগত ভাবে আর্থিক সহায়তা প্রদান করেন বিগত দিনের ন্যায় এবারও ওনার পর্যবেক্ষণ থাকবে।
মেয়র বলেন, আমি ২০২১ সালে নির্বাচিত হওয়ার পর মাধবপুর পৌরসভায় বার্ষিক দুর্গাপূজা উপলক্ষে পৌরসভায় নতুন আঙ্গিকে সকল পুজামন্ডপ নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা নিয়ে ও পুজামন্ডপকে সহায়তা প্রদান কার্যক্রম শুরু করি এখনও বিদ্যমান। ভবিষ্যতে যেন সকল ধর্মের মানুষের জন্য কাজ করতে পারি আপনারা আশির্বাদ করবেন। ইন্টেরিম গর্ভমেন্ট এর সিদ্ধান্ত অনুযায়ী পৌরসভার মেয়র পদ শুন্য হয়ে গেলেও আমি অদ্য পর্যন্ত পৌরবাসীর জন্য কাজ করে যাচ্ছি।




