
নরসিংদীর বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ছাত্রলীগের সহ-সভাপতি মো: এহসান উল্লাহ পিয়াল (৩২কে ) গ্রেপ্তার করেছে বেলাবো থানা পুলিশ।
২৩ আগস্ট রবিবার সকালে বেলাবো বাজার সোনালী ব্যাংক সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পিয়াল নরসিংদী জেলার বেলাবো থানার নিলক্ষীয়া নামাপাড়া গ্রামের মৃত জহিরুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি বেলাব থানায় দায়ের করা ১৬ নম্বর মামলায় পিয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের (সংশোধনী ২০১৩) ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় রুজু করা হয়।
বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমানউল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, নির্দিষ্ট মামলায় পিয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। পাঁচ দিনের রিমান্ড চেয়ে আইনি প্রক্রিয়া শেষে তাকে নির্ধারিত সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।




