
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রæতি অনুযায়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রশাসন ও ঘিওর এল,জি,ইডির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে।
আজ বুধবার দুপুরে ঘিওর-জাবরা ও ঘিওর-তিল্লী ভায়া সিংজুরী সড়কের বিভিন্ন স্থানে বৃক্ষারোপণ করা হয়েছে। ঘিওর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ধোধন করেন।
সময়ে উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। দুটি রাস্তার দু পাশে মেহগনী, কাঠাল,পেয়ারা, নিমসহ বিভিন্ন প্রজাতির গাছের চাড়া রোপণ করা হয়। ইতোপূর্বে এই সড়কে সাত শতাধিক বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। কিন্তু অধিকাংশ গাছগুলো মারা যাবার পরে পূনরায় রোপণ করা হয়।




