
খাগড়াছড়ির রামগড়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য বিনষ্ট করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।যার আনুমনিক বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা।
বুধবার (৭ অক্টোবর )বিজিবির রামগড় ব্যাটালিয়নের সদর দপ্তরে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃমাজেদ হোসাইনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে রোলার দিয়ে পিশে এবং আগুনে পুড়িয়ে বিধি মোতাবেক এসব মাদক বিনষ্টকরণ করা হয়।বিনষ্টকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্রগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।বিশেষ অতিথি ছিলেন গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মিজানুর রহমান,রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মোঃ আহসান উল ইসলাম,খেদাছড়া ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মুহাঃশাহীনুল ইসলাম,যামিনী পাড়া ব্যাটালিয়ন অধিনায়ক (ভা.)মেজর মোঃ মঈনুল আলম,রামগড় উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হামিদ,রামগড় থানার ওসি মোঃ নাজির আলম ।
বিজিবি জানায়,ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল চোরাই পথে অবৈধভাবে আনা ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ,সিগেরেট,ইয়াবা,গাঁজা ও তামাকজাত পন্য।বিজিবি আরো জানায় ,গুইমারা সেক্টরের অধীনস্থ রামগড়,খেদাছড়া ও যামিনীপাড়া এ তিনটি ব্যাটালিয়নের জোয়ানরা ফেব্রুয়ারী ২০২২ সাল হতে চলতি বছরের ৩১ আগষ্ট পর্যন্ত সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন এসব মাদক আটক করেন।বিজিবির কর্মকর্তা,প্রশাসনের প্রতিনিধি ,হেডম্যান কার্বারী,গনমাধ্যমকর্মী,এবং শিক্ষার্থীরা মাদক বিনষ্টকরণ এ অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।




