
ঝালকাঠির রাজাপুরে "গ্রামীন উন্নয়নে পর্যটন" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর সকাল ১০ টা ৩০ মিনিটের সময় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ টুরিজম বোর্ড ও রাজাপুর উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক নান্টু, রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম রেজা সজীব, উপজেলা প্রানী সম্পদ কর্মকতা মোঃ আব্দুল্লাহ, রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন বিশ্বাস, উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজ, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম জাকির মোল্লা, ঝালকাঠি জেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম তরুন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান পনির, সায়েম আকন, সদস্য সচিব সৈয়দ নাজমুল হক, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি রতন দেবনাথ, দুবাই যুবদলের সাবেক সভাপতি মোঃ মাহামুদুল হাসান ফেরদৌস প্রমুখ।




