
বাগেরহাটের ফকিরহাটে ডিলার থেকে অবৈধভাবে ১২বস্তা সার অন্য উপজেলায় নিয়ে যাওয়ার পথে স্থানীয়দের সহযোগিতায় জব্দ করেছে এসিল্যান্ড ও উপজেলা কৃষি কর্মকর্তা।
এ ঘটনার সাথে জড়িত এক উপসহকারী কর্মকর্তাসহ দুইজন সার ডিলার মালিককে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
কৃষি বিভাগ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১টার দিকে উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেবদাস বালা শান্তিগঞ্জের মোড়ের মেসার্স লিপি ট্রেডার্স থেকে ৮ বস্তা এবং ফকিরহাট বাজারের মেসার্স কাজী ট্রেডার্স ৪বস্তা সার মেমো ছাড়া সার নিয়ে ইজিবাইকে করে রূপসার ঘাটভোগ এলাকায় নিয়ে যাচ্ছিল। উপজেলার মৌভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সারবাহী ইজিবাইক পৌছালে স্থানীয়রা জনতা চালক বিজয় হালদারকে সারবাহী ইজিবাইকসহ আটক করে।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ ও উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১২বস্তা সার জব্দ করে।
পরে উপসহকারী কৃষি কর্মকর্তা দেবদাস বালা, মেসার্স লিপি ট্রেডার্স এর পরিচালক ফাতেমা বেগম এবং মেসার্স কাজী ট্রেডার্স এর পরিচালক কাজী জাহিদুল ইসলাম মিলুকে ৮ হাজার টাকা করে মোট তিনজকে ২৪হাজার টাকা জরিমানা করা হয়। স্যার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ধারায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশার (ভূমি) ও নির্বহী ম্যাজিস্ট্রেট এই জরিমানা করেন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন ও এমসআই শামসুর রহমানসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন জানান, একজন উপসহকারী কৃষি কর্মকর্তা ফকিরহাটের ডিলার থেকে ১২ বস্তা সার রূপসা উপজেলায় নিয়ে যাচ্ছে এমন খবর পেয়ে মৌভোগ এলাকায় গিয়ে সেই সার জব্দ করা হয়। এরমধ্যে ইউরিয়া ৮ বস্তা ও ডিএপি সার ৪ বস্তা, যার মূল্য ১৫ হাজার ৫’শ টাকা।
ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে ১২ বস্তা সার নিয়ে যাওয়ার পথে তা জব্দ করা হয়। এ ঘটনায় তিনজকে ২৪হাজার টাকা জরিমানা করা হয়েছে।




