
জামালপুরে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো. আতিকুর রহমান।
সংগঠনের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাজী আরজু মিয়ার সভাপতিত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ সিদ্দিকীর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিম, শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় উপদেষ্টা ড. ছামিউল হক ফারুকী, জেলা উপদেষ্টা এডভোকেট আব্দুল আওয়াল, উপদেষ্টা ও জামালপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী এডভোকেট মুজিবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের আন্তর্জাতিক সম্পাদক ফারদিন হাসান হাসিব সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও সম্মান নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জোর দাবি জানান।




